জীবননগরে ফেনসিডিলসহ যুবক আটক
- আপলোড তারিখঃ
১৪-০৯-২০১৯
ইং
জীবননগর অফিস:
জীবননগর থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮ বোতল ফেনসিডিলসহ এক যুবক আটক হয়েছেন। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁকে আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় ৮ বোতল ফেনসিডিলসহ গোয়ালপাড়া গ্রামের আজিবার মোল্লার ছেলে সাগরকে (২৬) আটক করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
কমেন্ট বক্স