মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে মামলা

  • আপলোড তারিখঃ ১৪-০৯-২০১৯ ইং
অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে মামলা
মেহেরপুর নতুন দরবেশপুরে দুই যুবলীগ নেতাকে হত্যার ঘটনায় মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে যুবলীগের নেতা দুই চাচাতো ভাইয়ের গলা কেটে হত্যার ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা হয়েছে। নিহত রোকনের স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। যার মামলা নম্বর ২০, তারিখ ১৩-০৯-২০১৯ইং। উল্লেখ্য, গত বুধবার দিবাগত গভীর রাতে প্রতিদিনের ন্যায় রোকন ও হাসান তাঁদের ইজারা নেওয়া শোলমারী বিলে পাহারাদারদের খোঁজখবর নিতে যান। এ সময় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁদের দুজনের ওপর অতর্কিত হামলা করে। এরপর তাঁদের দুজনকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা নিশ্চিত করে তারা ঘটনাস্থল ত্যাগ করে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান