আলমডাঙ্গার আশরাফ হত্যাকা-ের আসামি তারু আটক
- আপলোড তারিখঃ
১৪-০৯-২০১৯
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার হোসেনপুরে আশরাফ হত্যাকা- মামলার চার নম্বর আসামিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে তাঁকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তি হলেন হোসেনপুর গ্রামের মহাম্মদ আলীর ছেলে তারু ম-ল। জানা গেছে, ২০১৫ সালে অতিদরিদ্রদের খাদ্য-সহায়তা (ভিজিডি) কার্ড নিয়ে রেজাউল হোসেন ও আশরাফ হোসেনের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এ ঘটনায় গ্রাম পুরুষশূন্য হয়ে পড়ে। এরপর আশরাফের লোকেরা এলাকায় ফিরেছেন, এমন খবর পেয়ে রেজাউল হোসেন ও তাঁর সঙ্গীরা আশরাফ এবং তাঁর লোকের ওপরে হামলা করলে ঘটনাস্থলে আশরাফ নিহত হন। ওই ঘটনায় আহত হন ১৫-২০ জন। হত্যাকা-ের দিন আশরাফের ছেলে মিনারুল বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। হত্যাকা-ের পর থেকে চার বছর পালিয়ে থাকা ওই মামলার আসামি তারু ম-লকে গতকাল শুক্রবার আটক করে ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশ। আজ তাঁকে আশরাফ হত্যা মামলায় জেলহাজতে প্রেরণ করা হবে।
কমেন্ট বক্স