মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এক বছরে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা

  • আপলোড তারিখঃ ১৪-০৯-২০১৯ ইং
এক বছরে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা
কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা প্রতিবেদক, কুড়ুলগাছি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতি লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সরফরাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির ম্যানেজার মো. আশরাফুল হক জাকির সমিতির বার্ষিক আয়-ব্যয় ও লভ্যাংশ ঘোষণা করেন। ২০১৮-১৯ইং অর্থবছরে সমিতির মোট আয় হয়েছে ১ কোটি ৫ লাখ ১৩ হাজার ৬২৫ টাকা। প্রায় ছয় শ সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠানে সমিতির ভাইস চেয়ারম্যান ফিরোজ মুন্সীসহ অনেকেই গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির হিসাবরক্ষক মো. শাহারী হেলাল ঝলক।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান