ছবির ক্যাপশন:
কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা
প্রতিবেদক, কুড়ুলগাছি:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতি লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সরফরাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির ম্যানেজার মো. আশরাফুল হক জাকির সমিতির বার্ষিক আয়-ব্যয় ও লভ্যাংশ ঘোষণা করেন। ২০১৮-১৯ইং অর্থবছরে সমিতির মোট আয় হয়েছে ১ কোটি ৫ লাখ ১৩ হাজার ৬২৫ টাকা। প্রায় ছয় শ সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠানে সমিতির ভাইস চেয়ারম্যান ফিরোজ মুন্সীসহ অনেকেই গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির হিসাবরক্ষক মো. শাহারী হেলাল ঝলক।
