মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০১৯ ইং
খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ অফিস: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের বার ভবনের সামনে সারা জেলা থেকে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। মানববন্ধন কর্মসূচি থেকে নেতা-কর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে স্লোগান দেন। মানববন্ধন শেষে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ার রহমান, সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, বিএনপির নেতা আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, অ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, এনামুল হক মুকুল, আশরাফুল ইসলাম পিন্টু ও অ্যাড. জিয়াউল ইসলাম ফিরোজ। বক্তারা বলেন, গণতন্ত্রকে বন্দী রেখে স্বৈরাচার সরকার দেশে এক দলীয় বাকশাল কায়েমের যে ষড়যন্ত্র করছে, তা এ দেশের জনগণ হতে দেবে না।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান