মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর দুজন মাছ ব্যবসায়ী আহত

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০১৯ ইং
গাংনীর দুজন মাছ ব্যবসায়ী আহত
আন্দুলবাড়ীয়ায় আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া রেলক্রসিংয়ে আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ দুজন গুরুতর জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তিরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জালশুকা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে ইয়ারত আলী (৩৬) ও একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে আনারুল ইসলাম (৩৫)। জানা যায়, আন্দুলবাড়ীয়া থেকে মাছ বিক্রি করে আলমসাধু নিয়ে ফিরছিলেন ইয়ারত আলী, আনারুল ইসলাম ও তাঁদের সহকর্মীরা। আলমসাধুযোগে আন্দুলবাড়ীয়া রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে রাস্তার ওপর থাকা গতিরোধক খেয়াল না করতে পারায় গতিরোধকের ওপর দ্রুতগতিতে আলমসাধু চালিয়ে দিলে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মাছ ব্যবসায়ী ইয়ারত আলী ও আনারুল ইসলাম গুরুতর জখম হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান