মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায়  চুরির সময় দুই যুবক আটক

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০১৯ ইং
আলমডাঙ্গায়  চুরির সময় দুই যুবক আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার জোড়গাছায় ছাগল চুরি করতে গিয়ে দুই যুবক আটক হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। ঘোলদাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজু জানান, আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সোহেল ও একই গ্রামের রবজেল আলীর ছেলে আলামিন মোটরসাইকেল নিয়ে সন্ধ্যায় জোড়গাছার রাস্তায় ঘোরাফেরা করছিলেন। এ সময় ওই রাস্তায় চরে বেড়ানো বেশ কয়েকটি ছাগলের মধ্য থেকে একটি ছাগল ধরে মোটরসাইকেলে তুলে নিলে লোকজন চোর চোর বলে চিৎকার করলে তাঁরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। এ মুহূর্তে ওই রাস্তায় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের ধাক্কা লাগে। এতে সোহেল মারাত্মক আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, আলামিনকে নেওয়া হয় পুলিশ হেফাজতে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান