মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার বিভিন্নস্থানে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-৮

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০১৯ ইং
দামুড়হুদার বিভিন্নস্থানে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-৮
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার একাধিকস্থানে রাতভর পৃথক অভিযান চালিয়ে মাদকের সঙ্গে সম্পৃক্ত আটজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গতকাল বৃহস্পতিবার জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ৩৪ ধারা মোতাবেক আদালতে সোপর্দ করা হয়। গত বুধবার দিবাগত রাতে দামুড়হুদা উপজেলার দর্শনা, কার্পাসডাঙ্গা, মুন্সিপুর, কুতুবপুরসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে দামুড়হুদা উপজেলার বিভিন্নস্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ সময় দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত ফকির চানের ছেলে এনামুল হক পিংকি (৩০), একই এলাকার মৃত মান্দারশাহা ওরফে আব্দুর রহিমের ছেলে রিপন শাহ (৩৩), বিশারত ম-লের ছেলে ইসমাই হোসেন ওরফে ছোট (৫৯), ফরজ আলী ম-লের ছেলে আমিরুল ইসলাম (৪২), মৃত মোয়াজ্জোমের ছেলে ডালিম (২৩), কুতুবপুর গ্রামের উফাজেল সর্দ্দারের ছেলে লিটন সর্দ্দার (২৮), মুন্সিপুর গ্রামের কালু ম-লের ছেলে মাহাবুর রহমান (৩২) ও কার্পাসডাঙ্গা মাঝপাড়া এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে আব্দুল জব্বারকে (২৯) গ্রেপ্তার করা হয়। এরা সবাই মাদকের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছেন ডিবি পুলিশের কর্মকর্তারা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গতকাল জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবদ শেষে মৌখিকভাবে হুঁশিয়ারী করা হয়। পরে এব আসামিদের বিরুদ্ধে পুলিশ আইন ৩৪ ধারা মোতাবেক আদালতে সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান