চুয়াডাঙ্গায় ফুটেছে রাতের রানী নাইট কুইন
- আপলোড তারিখঃ
১২-০৯-২০১৯
ইং
এস এম শাফায়েত:
রাতের রানী নাইট কুইন। অনেকটা পদ্মফুলের মতো সাদা রঙের। ফুল ফোটে রাতের শুরুতে, থাকে মধ্যরাত পর্যন্ত। মধ্যরাত পার হলেই ফুল মিলিয়ে যেতে শুরু করে। আর সেই রাতের অন্ধকারেই হয় তার জীবনাবসান। নাইট কুইন একটি দুর্লভ প্রজাতির ফুল। এ ফুলের জন্য অপেক্ষা করতে হয় পুরো একটি বছর। গতকাল বুধবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা কোর্ট মোড়ের কাঁশফুলের স্বত্বাধিকারী ও পৌর শহরের সাদেক আলী মল্লিকপাড়ার বাসিন্দা উৎপল বিশ্বাস অপুর বাসভবনে এ নাইট কুইন ফুলের দেখা মেলে। তবে প্রতিবছর একবার করে এই ফুলের দর্শন পেতে বিগত ৭-৮ বছর যাবৎ নিবিড় পরিচর্যা করে আসছে দিয়া, হীয়া ও রিয়াংকা।
কমেন্ট বক্স