চুয়াডাঙ্গায় ফুটেছে রাতের রানী নাইট কুইন

আপলোড তারিখঃ 2019-09-12 ইং
চুয়াডাঙ্গায় ফুটেছে রাতের রানী নাইট কুইন ছবির ক্যাপশন:
এস এম শাফায়েত: রাতের রানী নাইট কুইন। অনেকটা পদ্মফুলের মতো সাদা রঙের। ফুল ফোটে রাতের শুরুতে, থাকে মধ্যরাত পর্যন্ত। মধ্যরাত পার হলেই ফুল মিলিয়ে যেতে শুরু করে। আর সেই রাতের অন্ধকারেই হয় তার জীবনাবসান। নাইট কুইন একটি দুর্লভ প্রজাতির ফুল। এ ফুলের জন্য অপেক্ষা করতে হয় পুরো একটি বছর। গতকাল বুধবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা কোর্ট মোড়ের কাঁশফুলের স্বত্বাধিকারী ও পৌর শহরের সাদেক আলী মল্লিকপাড়ার বাসিন্দা উৎপল বিশ্বাস অপুর বাসভবনে এ নাইট কুইন ফুলের দেখা মেলে। তবে প্রতিবছর একবার করে এই ফুলের দর্শন পেতে বিগত ৭-৮ বছর যাবৎ নিবিড় পরিচর্যা করে আসছে দিয়া, হীয়া ও রিয়াংকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)