মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের সাজ্জাদুর রহমান রমনা ডিসি হলেন

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০১৯ ইং
ঝিনাইদহের সাজ্জাদুর রহমান রমনা ডিসি হলেন
ঝিনাইদহ অফিস: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ঝিনাইদহের সন্তান সাজ্জাদুর রহমান। গত শনিবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। ২ সেপ্টেম্বর রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদারকে ঢাকার এসপি হিসেবে বদলি করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হলেন সাজ্জাদুর রহমান। সাজ্জাদুর রহমান ১৯৭৫ সালের ১ এপ্রিল ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এরপর তিনি সিলেট, নীলফামারি ও ময়মনসিংহ জেলায় সার্কেল এএসপি হিসেবে কাজ করেন। সাজ্জাদুর রহমান ২০১০ সালে জাতিসংঘ ইউএনপিওএল মিশনে লাইবেরিয়ায় যান। সেখানে তিনি লজিস্ট্রিক সেকশনের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। সফলভাবে জাতিসংঘের মিশন শেষে করে তিনি ২০১২ সালে নারয়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ২০১৫ সালে তিনি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম বিভাগের) উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি সাতক্ষীরার এসপির দায়িত্ব পান।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান