মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি কারাগারে

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০১৯ ইং
মেহেরপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি কারাগারে
মেহেরপুর অফিস: মেহেরপুরে মাদক মামলায় আড়াই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইদ্রিস আলী আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইদ্রিস আলী মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়া গ্রামের রেজাউল হকের ছেলে। হেরোইন রাখার অপরাধে গত মাসের ২৮ তারিখে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক তাঁকে আড়াই বছরের সশ্রম কারাদ- দেন। ওই সময় থেকে ইদ্রিস আলী পলাতক ছিলেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান