মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে চুয়াডাঙ্গা

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০১৯ ইং
স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে চুয়াডাঙ্গা
বিদায়ী প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম নিজস্ব প্রতিবেদক: ‘বিদায়, হে মোর বাতায়ন-পাশে নিশীথ জাগার সাথী!’ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চক্রবাক কাব্যগ্রন্থের ‘বাতায়ন-পাশে গুবাক-তরুর সারি’ কবিতার দুটি চরণ। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা পুলিশ লাইনসে এক বিদায়ী প্রেস কনফারেন্সে দুঃখ ভারাক্রান্ত মনে বিদায়ী পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) তাঁর দেওয়া ভাষণের শেষে এ দুটি বাক্য উচ্চারণ করে নিজেও কাঁদলেন, সাংবাদিকসহ উপস্থিত সবাইকেও কাঁদালেন । এ সময় পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, ‘চুয়াডাঙ্গাতে আমি ১ বছর ১১ মাস ৭ দিন আছি। এ সময়ের মধ্যে জেলার সব সাংবাদিক আমার পাশে ছিলেন। বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে আপনাদের সঙ্গে আলাপ করেছি। আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি, তথ্য পেয়েছি। স্মৃতির পাতায় সব কথা নাড়া দেবে। এ জেলার সাংবাদিক-পুলিশ ভাই ভাই, তা প্রমাণিত হয়েছে। প্রতিটি কাজে আমি আপনাদের পাশে পেয়েছি। আপনারা আপনাদের লেখনির মাধ্যমে সর্বদা প্রমাণ করেছেন, আপনারা দায়িত্বশীল। একজন পুলিশ সুপার হিসেবে আমি নিজেকে একজন সেবক হিসেবেই দেখেছি। সে হিসেবেই আমি কাজ করেছি। প্রথম যে দিন এ জেলায় এসেছিলাম, সে দিন একটা ভীতি আমার মধ্যে কাজ করেছিল। বিগত দিনে আপনাদের যে ভালোবাসা পেয়েছি, আজ চলে যাওয়ার পূর্বমূহুর্তে তা আমাকে বেদনা দেয়। চিরদিন মনে থাকবে আপনাদের দেওয়া ভালোবাসা। স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে এ জেলা ও জেলার মানুষেরা।’ বিদায়ী পুলিশ সুপার আরও বলেন, ‘কাজের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা ছিল, তা হয়তো সব কাটিয়ে উঠতে পারিনি। যদি কখনো কোনো ভুল করে থাকি, সবাই ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন। পুলিশ ও সাংবাদিকেরা রাতে জেগে না থাকলে জনগণ শান্তিতে ঘুমাতে পারত না। আমার রাত জাগা অভ্যাস অনেক আগে থেকেই। রাতে অনেক সাংবাদিক ভাইয়ের সঙ্গে কথা হতো, পরামশ হর্তো, খবরা-খবর নিতাম। যা চিরদিন আমার মনে থাকবে।’ সাংবাদিকদের তথ্য দেওয়ার কথা উল্লেখ করে বিদায়ী পুলিশ সুপার বলেন, ‘সংবাদ অল্প সময়, এমনকি ১০ মিনিট পরও অনেক সময় গুরুত্বহীন হয়ে পড়ে। আপনারাও চেষ্টা করেছেন যেকোনো সংবাদকে দ্রুত পরিবেশনের জন্য, আমিও তথ্য দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা মেনে নিয়ে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। কখনো কোনো কিছু লুকাইনি। এ ক্ষেত্রে আমিও সর্বদা আপনাদের পাশে পেয়েছি।’ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকারের পরিচালনায় প্রেস কনফারেন্সে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবুল বাশার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি কামাল উদ্দীন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ডালিম, সাংবাদিক নাসির উদ্দীন, এম এ মামুন, শাহ্ আলম সনি, বিপুল আশরাফ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান