মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাজি মোজাম্মেল হকের স্মরণে দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০১৯ ইং
হাজি মোজাম্মেল হকের স্মরণে দোয়া মাহফিল
চুয়াডাঙ্গায় বঙ্গজ-তাল্লু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সাংসদ সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় বঙ্গজ-তাল্লু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য হাজি মো. মোজাম্মেল হকের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আসরের নামাজের পর শহরতলীর দৌলাতদিয়াড়ে বঙ্গজ বিস্কুট অ্যান্ড ইন্ডাস্ট্রিজে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রেলস্টেশন-সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদের ইমাম হাফেজ মো. হারুন-অর-রশিদ মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় বঙ্গজ-তাল্লু গ্রুপের পরিচালক ও হাজি মো. মোজাম্মেল হকের ছোট ছেলে আতিকুল হক মিথুন, রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম সাহান, আলুকদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন, রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক ফজলুর রহমান, মাওলানা আব্দুর রহমান, হারুন অর রশিদ, জিন্নাত আলী মৃধা, একরামুল হক পঁচা, মজনুর রহমান, আব্দুল কুদ্দুস, ওমর আলী, মুক্তার আলী, আমিরুল ইসলাম, কাওসার আলী, মিলন মিয়া, সিদ্দিকুর রহমান, সাহেব আলী, ওয়াজ উদ্দিন, হাবিবুর রহমান, রমজান আলী, বঙ্গজ গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান