মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আবারও বেগম খালেদা জিয়ার জামিন আবেদন

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০১৯ ইং
আবারও বেগম খালেদা জিয়ার জামিন আবেদন
সমীকরণ প্রতিবেদন: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফের জামিন আবেদন দাখিল করেছেন। গতকাল মঙ্গলবার হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করেন খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এএসএম আব্দুল মোবিনের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে ওই আবেদনের শুনানি হবে। এর আগে ৩১ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদন সরাসরি খারিজ করে দেন। গত বছর ২৯ অক্টোবর ঢাকার বিশেষ আদালত সোয়া তিন কোটি টাকা আত্মসাতের দায়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সাত বছরের কারাদ- দেন। মামলার অপর তিন আসামি হারিছ চৌধুরী (পলাতক), জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলামকে সাত বছর করে কারাদ- দেওয়া হয়। একই সঙ্গে তাদের ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদ- দেন আদালত। পাশাপাশি জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কেনা কাকরাইলের ৪২ কাঠা জমি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। বিচারিক আদালতের দেয়া ওই সাজা বাতিল ও খালাস চেয়ে গত বছরের ১৮ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেছিলেন খালেদা জিয়া।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান