মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সংগঠনকে শক্তিশালী করতে সম্মেলনের কোনো বিকল্প নেই

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০১৯ ইং
সংগঠনকে শক্তিশালী করতে সম্মেলনের কোনো বিকল্প নেই
আলমডাঙ্গায় বধ্যভূমি পরিদর্শন ও নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বধ্যভূমি পরিদর্শন ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা বধ্যভূমির নবনির্মিত হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘জাতীয় কাউন্সিল অধিবেশন আসন্ন, তাই আপনাদের দ্রুত সময়ের মধ্যে প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। তা না হলে সংগঠন বাধাগ্রস্ত হবে। সংগঠনকে শক্তিশালী করতে হলে সম্মেলনের কোনো বিকল্প নেই। ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন শেষ হলে আমরা উপজেলা ও পৌর কমিটি গঠনের জন্য সম্মেলনের তারিখ নির্ধারণ করব। আওয়ামী লীগ জনগণের দল, তাই জনগণকে বাদ দিয়ে সংগঠন করতে চাই না। ঘাতকেরা জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে আওয়ামী লীগকে মেধাশূন্য করতে চেয়েছিল। তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার, এ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। আপনারা যাঁরা দলের প্রাণ, বিশেষ করে তৃণমূলের নেতা-কর্মীরা, আপনারা সব ষড়যন্ত্র রুখে দেবেন।’ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সম্পাদক সিরাজুল ইসলাম, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, সাবেক ছাত্রনেতা মিজান, আব্দুর রাজ্জাক, সোনা মিয়া, জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার শাহ আলম মন্টু, হামিদুল আজম, পৌর আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু প্রমুখ। মতবিনিময় সভা শেষে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গার বধ্যভূমির নির্মাণকাজ পরিদর্শন করেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান