মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০১৯ ইং
আন্দুলবাড়ীয়ায় ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগরের আন্দুলবাড়ীয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাতটার দিকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন আন্দুলবাড়ীয়া গ্রামের মীরপাড়ার টুকু গাজীর স্ত্রী জাহানারা খাতুন ওরফে খুদি বুড়ি (৪৫) ও বাগেরহাট জেলার রামপাল উপজেলার উজলপুর গ্রামের পারভীন আক্তার (৪০)। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে আন্দুলবাড়ীয়া মীরপাড়ার টুকু গাজীর স্ত্রী জাহানারা খাতুন ওরফে খুদি বুড়ির বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় শাহাপুর ফাঁড়ির পুলিশ। এ সময় ৪৮ বোতল ফেনসিডিলসহ খুদি বুড়ি ও পারভীন আক্তার নামের ওই দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। গতকাল সকালেই তাঁদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা আদালতে তাঁদের হাজির করলে আদালত তাঁদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান