মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার রামনগর বাজারে দুই দোকানে চুরি

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০১৯ ইং
দামুড়হুদার রামনগর বাজারে দুই দোকানে চুরি
প্রতিবেদক, ভালাইপুর: দামুড়হুদা উপজেলার রামনগর বাজারে একই রাতে দুই দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানে থাকা সিসি ক্যামেরার সময় অনুযায়ী গত রোববার দিবাগত রাত ৩টা ৩২ মিনিটে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, গত রোববার রাতে উপজেলার রামনগর বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের নিচে অবস্থিত আজিজুল ট্রেডার্সের সাটারের তালা ভেঙে নগদ ৭ হাজার টাকাসহ আনুমানিক ৪০ হাজার টাকার মুদি মালামাল চুরি করে চোরেরা। একই রাতে পাশের দোকান লিপি এন্টারপ্রাইজে একই কৌশলে ড্রয়ারে থাকা নগদ ৭ হাজার টাকা, বিভিন্ন কোম্পানির সিগারেটসহ প্রায় ৭০ হাজার টাকার মুদি মালামাল চুরি করে চোরেরা। চুরির বিষয়ে ভুক্তভোগী লিপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লিটন মিয়া জানান, প্রতিদিনের মতো গত রোববার নয়টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। সকালে এসে তিনি দেখেন, তাঁর দোকানের সাটারের তালা ভেঙে নগদ টাকাসহ মালামাল নিয়ে গেছে চোরেরা। তিনি আরও জানান, ব্যবসায়ীদের মধ্যে একতা ও বাজার কমিটি না থাকার কারণে বাজারে নাইট গার্ড রাখা সম্ভব হয়নি। নাইট গার্ড থাকলে হয়তো এ ঘটনা ঘটত না। এ বিষয়ে দামুড়হুদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান