মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০১৯ ইং
গাংনীতে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
গাংনী অফিস: তিন কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর গোলাম বাজার থেকে তাঁদের আটক করে পীরতলা পুলিশ ফাঁড়ির একটি দল। আটক হওয়া ব্যক্তিরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুরের বুলবুলি বেগম (৪৫) ও ভেড়ামারা উপজেলার পারুলা বেগম (৪৮)। অভিযান পরিচালনা করেন পীরতলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অজয় কুমার কু-ু ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আহম্মদ আলী। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, সীমান্ত এলাকা থেকে ওই দুই নারী গাঁজা নিয়ে গন্তব্যে যাওয়ার সময় পুলিশ তাঁদের আটক করে। তাঁদের নামে গাংনী থানায় একটি মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান