বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে হাসপাতাল পরিদর্শনে পৌর মেয়র রিটন

  • আপলোড তারিখঃ ০১-০৯-২০১৯ ইং
মেহেরপুরে হাসপাতাল পরিদর্শনে পৌর মেয়র রিটন
মেহেরপুর অফিস: মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। গতকাল শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন তিনি। এ সময় আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এহসানুল কবির আল আজীজ উপস্থিত ছিলেন। আবহাওয়াজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগীদের ভিড় লক্ষ করা গেছে। চিকিৎসকেরাও হিমশিম খাচ্ছেন চিকিৎসা দিতে গিয়ে। রোগীরা যেন অবহেলিত না হয়ে সঠিক চিকিৎসা পায়, সে জন্য কর্তব্যরত চিকিৎসকদের অনুরোধ করেন পৌর মেয়র।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান