বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজ দর্শনায় আসছেন শিল্প মন্ত্রাণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০১৯ ইং
আজ দর্শনায় আসছেন শিল্প মন্ত্রাণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী
দর্শনা অফিস: দর্শনা কেরু চিনিকল পরিদর্শনে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি ও একই মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ কামাল মজুমদার এমপি আজ শুক্রবার সন্ধ্যায় দর্শনায় পৌঁছাবেন এবং আগামী শনিবার সকাল থেকে কেরুজ চিনিকলের কারখানা, ডিষ্টিলারী, জৈবসার কারখানাসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করবেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে কেরু চিনিকলের সর্বত্র সাজসজ্জাসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেরুর ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনছারী জানান, মন্ত্রী ও প্রতিমন্ত্রী আজ শুক্রবার সন্ধ্যার দিকে আসবেন এবং আগামী শনিবার সকাল থেকে কেরুজ চিনিকলের কারখানা, ডিষ্টিলারী, জৈবসার কারখানাসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করবেন। এছাড়া বিকাল ৪টায় কেরুজ শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের নিয়ে কেরুজ ক্লাব মাঠে একটি মতবিনিময় সভাতে অংশ করবেন। এরপর ওইদিনই সন্ধ্যা ৭টায় কেরুজ ট্রেনিং কমেপ্লেক্সে জাতীয় শোক দিবস ২০১৯-এর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান