বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক ২

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০১৯ ইং
দর্শনায় ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক ২
সমীকরণ প্রতিবেদক: ঝিনাইদহ র‌্যাব-৬ এর মাদকবিরোধী অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল ও ১৯০ পিস ইয়াবাসহ দুজন আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার দর্শনার পৃথক দুটি স্থানে আলাদা আলাদা অভিযানে এ মাদকদ্রব্যসহ দুজন ব্যক্তিকে আটক করা হয়। সিপিসি-২, র‌্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে দর্শনা পৌরসভার ২নং ওয়ার্ড বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনীর সামনে থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ দর্শনা দক্ষিণ চাঁদপুরের মৃত নাজিম উদ্দিনের ছেলে নাজমুল (২৬) গ্রেপ্তার হয়। পরে আরেকটি অভিযানে দর্শনা পৌরসভার ৫নং ওয়ার্ডের রিফুজি কলোনীর সালাউদ্দিনের ছেলে আশিককে (১৮) ১৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে র‌্যাব-৬। পরে উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত দুজনকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক পৃথক মামলা করা হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান