বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে সরকারী গাছ কাটার চেষ্টা!

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০১৯ ইং
গাংনীতে সরকারী গাছ কাটার চেষ্টা!
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি শিশু গাছ কাটার চেষ্টা করেছেন ম্যানেজিং কমিটির সদস্যরা। তবে প্রশাসনের ভুমিকায় গাছটি রক্ষা পেলেও বড় দুটি লগ কেটে নেন তাঁরা। জানা গেছে, গাংনী উপজেলার আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন সংলগ্ন একটি দীর্ঘদিনের পুরানো শিশু গাছ রয়েছে। গতকাল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হান্নানসহ স্থানীয় কয়েকজন গাছটি কাটার জন্য কাজ শুরু করে। প্রথমে গাছের উপরের বড় দুটি লগ কাটেন তাঁরা। পরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি টের পেয়ে ধানখোলা ইউনিয়ন ভুমি অফিসারকে ঘটনাস্থলে পাঠান। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ কাটা বন্ধ করে দেন। ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হান্নান বলেন, গ্রামবাসীর মতামতের ভিত্তিতে এ গাছ কাটা হচ্ছিল। তবে এটা বিক্রয়ের জন্য নয়।’ ভূমি অফিসার জাকির হোসেন বলেন, ‘আমি শুনে দ্রুত গিয়ে গাছ কাটা বন্ধ করে দিই।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা সুলতানা বলেন, ‘আমি বিদ্যালয়ে ছিলাম না। গাংনী অফিসের কাজে এসে দেরি হয়ে যায়। ১২টার দিকে স্কুলে গিয়ে দেখি জোরে মাইক চলছে আর গাছ কাটছে। আমার সাথে কোনো আলোচনা বা কোনো অনুমতি না নিয়ে গাছ কাটা ও মাইক চলার ঘটনাটি ঘটেছে। তাৎক্ষনিক উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করি এবং আমার পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়ার আমি নেব।’ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফুল আলম সোনা বলেন, ‘আমি গাংনীতে ছিলাম। পরে শুনেছি কয়েকজন লোক অনুষ্ঠান উপলক্ষে মাইক চালিয়ে গাছ কাটার চেষ্টা করছে। তবে গাছ কাটা হয়নি কয়েকটি গাছের ডাল কাটা হয়েছে। গাংনী উপজেলা শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, ‘গাছ কাটার ঘটনাটি আমি শুনেছি। রোববার অফিস চলাকালীন সময়ে আমি ঘটনাস্থলে যাব। বিষয়টি সত্য হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান