বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মিন্নির জামিন প্রশ্নে রায় আজ

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০১৯ ইং
মিন্নির জামিন প্রশ্নে রায় আজ
সমীকরণ প্রতিবেদন: রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন নিয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল দুইটায় তার জামিন হবে কি হবে না তা জানা যাবে। গতকাল বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন, সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরোয়ার হোসাইন বাপ্পী। হাইকোর্টের আদেশ অনুযায়ী মিন্নির মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির যাবতীয় নথিপত্রসহ আদালতে হাজির হন। একইসঙ্গে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সংবাদ সম্মেলনে রিফাতের স্ত্রীর দোষ স্বীকারের বিষয়ে লিখিত ব্যাখ্যা দেন। শুনানিতে আইনজীবী জেড আই খান পান্না আদালতকে বলেন, আয়শা ১৯ বছর বয়সী একটা মেয়ে। তার স্বামী এ ঘটনায় মারা গেছেন। তার পালানোর কোনো সুযোগ নেই। যে কোনো শর্তে আমরা শুধু তার জামিন চাই। প্রয়োজনে আমি নিজে গ্রেন্টার হব। এরপর মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির আদালতকে জানান, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আদালত নয়ন বন্ডের ক্রশফায়ার সম্পর্কে জানতে চান। তদন্ত কর্মকর্তা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে নয়ন বন্ডকে ধরতে অভিযান চালাই। এ সময় তারা আমাদেরকে পাল্টা আক্রমন করে। আমরা আত্মরক্ষার্থে গুলি চালাই। তখন আদালত ঘটনার তারিখ জানতে চান। তদন্ত কর্মকর্তা ঘটনার নথি সাবমিট করেন। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী সরোয়ার হোসাইন জামিনের বিরোধিতা করে বলেন, তিনি (মিন্নি) ঘটনার পরিকল্পনাকারী। এখনো মামলার অভিযোগপত্র জমা দেয়া হয়নি। এছাড়া, তিনি (মিন্নি) রিফাত হত্যার আগে ৮ বার ও হত্যার পর আরো ৫ বার নয়ন বন্ডের টেলিফোনে কথা হয়। ন্যায়বিচারের স্বার্থে তাকে যেন জামিন দেওয়া না হয়। এরপর মিন্নির আইনজীবী আদালতকে বলেন, মিন্নি কিন্তু নয়নবন্ডকে ফোন করে নি। এগুলো ছিল ইনকামিং কল। তাছাড়া, ক্রসফায়ারের আগে পুলিশের সঙ্গেওতো নয়ন বন্ডের টেলিফোনে ৭৭ বার কথা হয়েছে। রাষ্ট্রপক্ষতো সে বিষয়ে কোনো প্রশ্ন তুলছেন না। গত ২০ শে আগস্ট কারাগারে থাকা নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই দিন সরকারের সংশ্লিষ্টদেরকে সাতদিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান