বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ফেনসিডিল-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০১৯ ইং
জীবননগরে ফেনসিডিল-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
দর্শনা অফিস: দর্শনায় মাদকবিরোধী অভিযানে ৪০৪ বোতল ফেনসিডিল, ২ কেজি ৪ শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক হওয়া ব্যক্তি হলেন জীবননগর উপজেলার দক্ষিণ প্রতাপপুর বসতিপাড়ার আব্দুস সামাদের ছেলে হামিদুর রহমান (২৫)। র‌্যাব-৬ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১২টার দিকে র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলমের নেতৃত্বে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার দক্ষিণ প্রতাপপুরের রুস্তম মুহুরীর বাড়ির দক্ষিণ পাশের আমবাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৪০৪ বোতল ফেনসিডিল, ২ কেজি ৪ শ গ্রাম গাঁজাসহ একই এলাকার বসতিপাড়ার আব্দুস সামাদ ছেলে হামিদুর রহমানকে আটক করা হয়। আটক হওয়া আসামিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান