বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার কৃতী সন্তান প্রতাপ চন্দ্র বিশ্বাস

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০১৯ ইং
আলমডাঙ্গার কৃতী সন্তান প্রতাপ চন্দ্র বিশ্বাস
খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আলমডাঙ্গা অফিস: খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আলমডাঙ্গার কৃতী সন্তান প্রতাপ চন্দ্র বিশ্বাস। আগামীকাল বৃহস্পতিবার তিনি নতুন ডিসি হিসেবে যোগদান করবেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে। প্রতাপ চন্দ্র বিশ্বাস আলমডাঙ্গা থানাপাড়ার কুমারেশ চন্দ্র বিশ্বাসের ছেলে। তাঁদের গ্রামের বাড়ি উপজেলার কালিদাসপুর দক্ষিণ পাড়ায়। প্রতাপ চন্দ্র বিশ্বাস আলমডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এসএসসি পাস করেন। পরে মামাবাড়ি রাজবাড়ীতে যেয়ে রাজবাড়ী সরকারি কলেজে ভর্তি হন। সেখান থেকে এইচএসসি পাস করেন তিনি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগ থেকে মাস্টার্সে ফার্স্ট ক্লাস থার্ড হন। এরপর বিসিএস পরীক্ষা দিয়ে প্রশাসনিক ক্যাডারে যোগদান করেন। তিনি জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার আগে তথ্য মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ বন ও পরিবেশবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন তিনি।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান