শ্রমিককে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন
- আপলোড তারিখঃ
১৯-০৮-২০১৯
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে পরিবহন শ্রমিক আমিরুল ইসলামকে হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের নৃসিংহপুর এলাকায় এ কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী। কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন নিয়ে আহত আমিরুলের স্বজন ও গড়িয়ালা গ্রামবাসী অংশ নেন। এ সময় বক্তব্য দেন আহত আমিরুল ইসলামের বড় ভাই মনিরুল ইসলাম, ছেলে নাজমুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি শাহীনুল ইসলামসহ অন্যরা। বক্তারা বলেন, গত ৫ আগস্ট রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে। এ ঘটনায় আমিরুলের পিতা আছির উদ্দিন ম-ল বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেছেন। ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। উল্টো আসামিরা তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছেন।
কমেন্ট বক্স