শ্রমিককে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

আপলোড তারিখঃ 2019-08-19 ইং
শ্রমিককে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পরিবহন শ্রমিক আমিরুল ইসলামকে হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের নৃসিংহপুর এলাকায় এ কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী। কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন নিয়ে আহত আমিরুলের স্বজন ও গড়িয়ালা গ্রামবাসী অংশ নেন। এ সময় বক্তব্য দেন আহত আমিরুল ইসলামের বড় ভাই মনিরুল ইসলাম, ছেলে নাজমুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি শাহীনুল ইসলামসহ অন্যরা। বক্তারা বলেন, গত ৫ আগস্ট রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে। এ ঘটনায় আমিরুলের পিতা আছির উদ্দিন ম-ল বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেছেন। ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। উল্টো আসামিরা তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)