বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছেলেধরা সন্দেহ হলে গণধোলাই না দিয়ে পুলিশকে জানান

  • আপলোড তারিখঃ ০৭-০৮-২০১৯ ইং
ছেলেধরা সন্দেহ হলে গণধোলাই না দিয়ে পুলিশকে জানান
আলমডাঙ্গায় গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভায় অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ছেলেধরা গুজব প্রতিরোধ ও ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা আল ইকরা ক্যাডেট একাডেমি ও এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় আলমডাঙ্গা আল ইকরা ক্যাডেট একাডেমিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা আল ইকরা ক্যাডেট একাডেমির সভাপতি ফকির মোহাম্মদের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. শহিদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য আলী আকবর ও সাবেক ব্যাংক কর্মকর্তা আতিউল হক খান। শিক্ষক শাহিন রেজার উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ এনামুল হক। এ ছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান, সাইফুল, রাজু আহম্মদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, ‘গুজবে কেউ কান দেবেন না।’ শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রতি নজর দেবেন ও সচেতনতামূলক উপদেশ দেবেন। মাথা কাটার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। একটি কুচক্রী মহল দেশে গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পদ্মা সেতু তৈরি করতে লোহা, সিমেন্ট, বালু, ইট, পাথরসহ বিভিন্ন উপকরণ লাগছে। ব্রিজে মাথা লাগছে, বিষয়টি সম্পূর্ণ গুজব।’ তিনি আরও বলেন, কাউকে ছেলেধরা সন্দেহ হলে গণধোলাই না দিয়ে পুলিশকে জানাতে হবে। প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করতে হবে।’ অন্যদিকে, গতকাল বেলা একটায় আলমডাঙ্গার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে একই বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এম সবেদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ। শিক্ষক সাজ্জাদ হোসেনের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি, এনামুল হক, সদস্য দাউদ আলী, তাইজাল মালিথা, সুনিল গরাই, সাংবাদিক শাহ আলম মন্টু ও হামিদুল ইসলাম আজম। এ ছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, আব্দুস সালাম, আহসান হাবিব, সাবলুর রহমান, আশরাফুল আলম, সাবিনা ইয়াসমিন, শিরিনা আক্তার প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান