বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সুবদিয়ায় গভীর রাতে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ

  • আপলোড তারিখঃ ০৬-০৮-২০১৯ ইং
সুবদিয়ায় গভীর রাতে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে সুবদিয়া নামক স্থানে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে ওই ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা খালিদ হোসেন জানান, ‘সোমবার দিবাগত রাত ২টার দিকে খবর পেয়ে সরোজগঞ্জের সুবদিয়া নামক স্থানে পৌঁছে গুরুতর জখম এক ব্যক্তিকে উদ্ধার করি। এরপর আমরা তাঁকে হাসপাতালে নিলেও তিনি সম্ভবত ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, রাতে ঢাকাগামী কোনো পরিবহন হয়তো তাঁকে ধাক্কা দিয়ে থাকতে পারে। তাঁর পরিচয় পাওয়া যায়নি।’


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান