বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে মোবাইল ও টাকা চুরি

  • আপলোড তারিখঃ ০৬-০৮-২০১৯ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে মোবাইল ও টাকা চুরি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ড থেকে দুটি মোবাইল ও তিন হাজার টাকা চুরির ঘটনা ঘটে। জানা যায়, হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের এস-১ নম্বর বিছানায় চার দিন যাবৎ ভর্তি আছেন আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামের উত্তরপাড়ার আতর আলীর ছেলে মফিদুল ইসলাম। গতকাল দুপুরে তাঁর শরীরে অস্ত্রোপচারের জন্য তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এ সময় তাঁর পরিবারের সদস্যরা তাঁর বেডে অবস্থান করছিলেন। বেডের ওপরেই তাঁদের দুটি মোবাইল ও একটি মানিব্যাগ রাখা ছিল। এরই একপর্যায়ে বেলা দুইটার দিকে তাঁরা তাদের মোবাইল ও মনিব্যাগ খোঁজাখুঁজি করে না পেয়ে বুঝতে পারেন, মোবাইল ও মানিব্যাগ চুরি হয়ে গেছে। পরবর্তীতে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। ওয়ার্ডের ভেতর কোনো সিসি ক্যামেরা না থাকায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারেনি হাসপাতাল কর্র্তৃপক্ষ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান