চুয়াডাঙ্গায় আরও ৫ ডেঙ্গু রোগী শনাক্ত
- আপলোড তারিখঃ
০৪-০৮-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আরও চারজন ডেঙ্গু রোগী শনাক্ত করেছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল শনিবার হাসপাতালের ডেঙ্গু জোনে ওই চার রোগীকে ভর্তি করা হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্তরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনি পাড়ার সুজন আলীর স্ত্রী রেখা খাতুন (২৮), চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া কলোনিপাড়ার আকবর আলীর ছেলে বিমান বাহিনীর সদস্য মিন্টু ইসলাম (৩১), চুয়াডাঙ্গা পৌর এলাকার হাসপাতাল পাড়ার ডিজিটাল মোড়ের রুহুল আমিনের মেয়ে আফিয়া আমিন (৩), দৌলাতদিয়াড় মাঝেরপাড়ার ইদ্রিস আলীর স্ত্রী শারজিনা খাতুন (৩৫) ও দামুড়হুদা উপজেলার রামনগর কলাবাড়ি গ্রামের মৃত রমজান আলীর ছেলে আসমান আলী (৩৫)।
জানা গেছে, রাজধানী ঢাকা থেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গতকাল শনিবার হাসপাতালে ভর্তি হয়েছেন রেখা খাতুন, মিন্টু ইসলাম ও আসমান আলী। এ দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার আফিয়া আমিন ও শারজিনা খাতুন নিজ এলাকায় অবস্থানকালে জ্বরে আক্রান্ত হন। জ্বর না কমায় হাসপাতালে চিকিৎসা নিতে এলে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করালে তাঁদের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত পাঁচজনই গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডেঙ্গু জোনে ভর্তি হন। শেষ খবর পাওয়া পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত চারজন ডেঙ্গু জোনে এবং শিশু আফিয়া সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল।
কমেন্ট বক্স