বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই!

  • আপলোড তারিখঃ ০৪-০৮-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বড় বাজার থেকে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই করে পালিয়েছে দুই চোর। গতকাল শনিবার সকালে ভালাইপুর মোড় থেকে ইজিবাইক ভাড়া নিয়ে চুয়াডাঙ্গাতে আসার পর কৌশলে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় ওই চোর চক্রটি। শহরের বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও ইজিবাইকটি না পেয়ে ইজিবাইকের মালিক চিৎলা গ্রামের তুহিন আলী বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত চুরি হওয়া ইজিবাইক ও চোর চক্রের কাউকে আটক করতে পারেনি পুলিশ। জানা যায়, গতকাল শনিবার সকালে ভালাইপুর মোড় থেকে ১৫০ টাকা ভাড়া চুক্তিতে দুইজন যাত্রী তোলেন ইজিবাইকচালক চিৎলা গ্রামের আব্দুল মালেকের ছেলে তুহিন আলী। ইজিবাইকের দুই যাত্রীর মধ্যে একজন পুলিশ কর্মকর্তা বলে নিজের পরিচয় দেন। অপরজন পরিচয় দেন ওই পুলিশ কর্মকর্তার বাড়ির কাজের লোক। ইজিবাইকের দুই যাত্রী চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিসের সামনে পৌঁছালে ফারুক নামের একজন নেমে যান। কিছুক্ষণ পর পুলিশ কর্মকর্তার পরিচয় দেওয়া ওই ব্যক্তি ফোনে কথা বলার ফাঁকে ইজিবাইক চালককে সড়কের পাশে গাড়িটি সাইড করতে বলেন ও তাঁর কর্মচারী ফারুককে ডাকতে বলেন। ইজিবাইক চালক ওই কর্মচারী ফারুককে ডাকতে গেলে সুযোগ বুঝে পুলিশ পরিচয়দানকারী ওই ব্যক্তি ইজিবাইকটি নিয়ে সটকে পড়েন। পরে চালক তুহিন শহরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ইজিবাইকটি সন্ধান করতে না পেরে অবশেষে সদর থানায় একটি অভিযোগ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত চুরি হওয়া ইজিবাইকসহ পুলিশ পরিচয়দানকারী ওই দুই চোর চক্রের কাউকে আটক করতে পারেনি পুলিশ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান