বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঈদে বেস্ট ইলেকট্রনিক্সের দারুণ অফার

  • আপলোড তারিখঃ ০৩-০৮-২০১৯ ইং
ঈদে বেস্ট ইলেকট্রনিক্সের দারুণ অফার
এসএমএস করলেই ক্যাশব্যাকসহ আকর্ষণীয় উপহার বিশেষ প্রতিবেদক: ত্যাগ ও মহত্বের মহিমা নিয়ে দুয়ারে এসেছে পবিত্র ঈদুল আজহা। আর এ ত্যাগের আনন্দকে আরও বাড়িয়ে দিতে গৃহস্থালি পণ্যসামগ্রী বাজারজাতকারী ও উৎপাদনকারী স্বনামধন্য প্রতিষ্ঠান বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেড শুরু করেছে নতুন ক্যাম্পেইন ‘দেবো যখন বেস্ট টাই দেবো’ অফার। দেশের ইলেকট্রনিক্স বাজারে মানসম্মত পণ্যের সরবরাহের মাধ্যমে বরাবরই ক্রেতাদের মন জয় করে আসছে বেস্ট ইলেকট্রনিক্স। এবার ঈদেও বেস্ট ইলেকট্রনিক্সের নিজস্ব ১২১টিরও বেশি বিক্রয়কেন্দ্র থেকে রেফ্রিজারেটর, টিভি, ওয়াশিং মেশিন, ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন এবং জেনারেটর ক্রয় করে এসএমএস-এর মাধ্যমে জিতে নিতে পারেন মেগা গিফট রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজার। তা ছাড়া পণ্য ক্রয়ের ওপরে থাকছে শতকরা ১০০%, ৫০%, ২৫% ডিসকাউন্ট ছাড়াও ১০ হাজার টাকা, ৭ হাজার ৫০০ টাকা, ৫ হাজার টাকা ও ৩ হাজার টাকা ক্যাশব্যাকসহ আকর্ষণীয় উপহার। শুধু তাই নয়, নির্দিষ্ট ব্যাংকের মাস্টারকার্ডের মাধ্যমে পেমেন্ট করলেই মিলবে ডিসকাউন্ট। ঈদের খুশি সবার মধ্যে ছড়িয়ে দিতে চাইলে সুবিধাবঞ্চিত মানুষদের হাতে তুলে দিতে পারেন আপনার জিতে নেওয়া মেগা উপহারটি। এ ছাড়াও ফ্রি গিফট হিসেবে পাচ্ছেন সব ব্র্যান্ডের ডিপ ফ্রিজারের সঙ্গে কেপিএল (৩৫ লি.) বোল, যেকোনো হিটাচি রেফ্রিজারেটরের সঙ্গে গুডি ব্যাগ, ওয়ার্লপুল ব্র্যান্ডের রেফ্রিজারেটর এবং মাইক্রোওয়েভ ওভেনের সঙ্গে ক্রিস্টাল মগ সেট, সব ব্র্যান্ডের ওভেনের সঙ্গে রেসিপি বুক, ১০ হাজার টাকা বা তার বেশি মূল্যের ইনভয়েস করা হলে তার বিপরীতে একটি গিফট ভাউচার, যেকোনো রেফ্রিজারেটর ও ভি-গার্ড স্টেবিলাইজার এক সঙ্গে কিনলে ৫০০ টাকা ডিসকাউন্ট, ওয়ার্লপুল রেফ্রিজারেটরের (সড়ফবষ: ওঋ৪৫৫ ্ ওঋ৫১৫) সঙ্গে কোনিওন ইলেকট্রিক ওভেন, ওয়ার্লপুল সাইড বাই সাইড রেফ্রিজারেটরের সঙ্গে হোয়ার্লপুল স্টেইন ওয়াশ ওয়াশিং মেশিন (গড়ফবষ-ডগঈ ৬.৫শম) ফ্রি। এ অফার চলবে পুরো আগস্ট মাসজুড়ে। বেস্ট ইলেকট্রনিক্সের চুয়াডাঙ্গা বিক্রয়কেন্দ্র থেকে জানা গেছে, অফার চলতি সময়ে চুয়াডাঙ্গা পৌর শহরের মহিলা কলেজপাড়ার শারমিন আক্তার, গুলশানপাড়ার আশরাফুল আলম খান, ডিঙ্গেদহ বোয়ালিয়ার সুমন আলী, দামুড়হুদার মর্জিনা হাবীবসহ আরও অনেকে নির্দিষ্ট ব্র্যান্ডের রেফ্রিজারেটর, টিভি, ওয়াশিং মেশিন, ডিপ ফ্রিজ ও মাইক্রোওয়েভ ওভেন কিনে এসএমএস করে নগদ ডিসকাউন্ট পেয়েছেন। সঙ্গে পেয়েছেন আকর্ষণীয় উপহার।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান