বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ৮ শ পিস ইয়াবাসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ০১-০৮-২০১৯ ইং
গাংনীতে ৮ শ পিস ইয়াবাসহ যুবক আটক
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ৮ শ পিস ইয়াবাসহ সোহেল রানা ওরফে জুয়েল (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় গাংনী উপজেলার বাওট বাজারে অভিযান চালিয়ে কুমারীডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা তাঁকে আটক করেন। আটক জুয়েল কুষ্টিয়া জেলার দৌলাতপুর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত আরোজ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি গাংনী উপজেলার মটমুড়া গ্রামে নানার বাড়িতে বসবাস করে আসছেন। ইয়াবা ব্যবসায়ী জুয়েল জানান, তিনি ১০ হাজার টাকার বিনিময়ে ঢাকা থেকে ইয়াবা সরবরাহ করে থাকেন। প্রকৃতপক্ষে এ ইয়াবার মালিক গাংনী উপজেলার বাওট গ্রামের ইব্রাহিম নামের এক লোক। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, মরণঘাতী মাদক ইয়াবা ঢাকা থেকে নিয়ে এসে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যুবসমাজকে শেষ করে দিতে এমন জঘন্য কাজ করছে একটি চক্র। এমন তথ্য পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে কুমারীডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে বাওট বাজারে অবস্থান নেন। শ্যামলী পরিবহন থেকে জুয়েল নামলেই তাঁকে পুলিশ আটক করে। পরে তল্লাশি চালিয়ে তিনটি প্যাকেট থেকে মোট আট শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা করা হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান