মুন্সিগঞ্জের পশুহাটে এক ব্যবসায়ীকে জরিমানা
- আপলোড তারিখঃ
০১-০৮-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পশুহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। এ সময় বাজারে অবস্থিত মিজানের দোকানে অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় দোকানের মালিক মিজানকে ভোক্তা অধিকার আইনে এক হাজার টাকা জরিমানা করা হয়।
কমেন্ট বক্স