বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার খাসকররায় ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০১-০৮-২০১৯ ইং
আলমডাঙ্গার খাসকররায় ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার খাসকররায় দুই ভাইকে ইয়াবা বড়িসহ আটক করেছে সরোজগঞ্জ ও সম্ভুনগর ফাঁড়ি পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে সরোজগঞ্জ খাসকররা সড়কে চারা বটতলা পুলিশ বক্স নামক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার হওয়া ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সদর থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন খাইরুল ইসলাম (৩৫) ও মোমিন হোসেন (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ জানতে পারে, ইয়াবাসহ দুজন ব্যক্তি খাসকররা গ্রামের দিকে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) গোকুল চন্দ্র অধিকারী ও সম্ভুনগর ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বিল্লাল হোসেন অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সরোজগঞ্জ খাসকররা সড়কের চারা বটতলা পুলিশ বক্সের কাছ থেকে ওই দুজনকে আটক করা হয়। আটক দুজন হলেন খাসকররা গ্রামের মৃত মসলেম ম-লের ছেলে মোমিন হোসেন ও খাইরুল ইসলাম। এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার হওয়া ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সদর থানায় সোপর্দ করা হয়। আজ তাঁদের আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান