মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি কারাগারে

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০১৯ ইং
মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি কারাগারে
মেহেরপুর অফিস: নারী ও শিশু নির্যাতন আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শুকুর আলীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালের দিকে গাংনী থানার পুলিশ তাঁকে আটক করে। আটক শুকুর আলী গাংনী উপজেলার মালসাদহ গ্রামের ওসমান আলীর ছেলে। সম্প্রতি নারী ও শিশু নির্যাতন দমন আদালত তাঁকে এক বছর সশ্রম কারাদ-, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদ- দেন। সেই থেকে শুকুর আলী পলাতক ছিলেন। শুকুর আলীকে আটক করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান