মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সবজিবোঝাই ট্রাক উল্টে আহত ১

  • আপলোড তারিখঃ ৩০-০৭-২০১৯ ইং
মেহেরপুরে সবজিবোঝাই ট্রাক উল্টে আহত ১
প্রতিবেদক, বারাদি: মেহেরপুর সদর উপজেলার রাজনগরে সবজিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে পুকুরে পড়ে হৃদয় নামের এক কলেজছাত্র আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে গেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ট্রাকটি চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে কাঁচামালবোঝাই করে মেহেরপুরের উদ্দেশে যাচ্ছিল। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার দুপুরে একটি ট্রাক বেপরোয়া গতিতে মেহেরপুরের উদ্দেশে যাচ্ছিল। এমন সময় রাজনগর মোড়ের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে চালক ও হেল্পার দুজনেই গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান। ট্রাকটি নিজের গতিতে প্রথমে একটি গাছের সঙ্গে ধাক্কা মারে, পরে পাশের একটি পুকুরে উল্টে যায়। এ সময় গাছের সঙ্গে মাচায় বসা কলেজছত্র হৃদয় মাটিতে ছিটকে পড়ে গুরুতর জখম হয়। বর্তমানে হৃদয় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান