তারা দেবীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক
- আপলোড তারিখঃ
৩০-০৭-২০১৯
ইং
বাংলাদেশের কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালার মাতা
বিশেষ প্রতিবেদক:
তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই-এর সহসভাপতি, বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার মাতা তারা দেবী আগরওয়ালা পরলোক গমন করেছেন। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে ভারতের ফোটিজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্বামী, তিন পুত্র-পুত্রবধূ, নাতি-নাতনি, আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবার জানায়, দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল রাত ১১টায় নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
এদিকে দিলীপ কুমার আগরওয়ালার মাতার মৃত্যুতে বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের চেয়ারম্যান সাহিদুজ্জামান টরিক ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন পত্রিকা পরিবারের পক্ষ থেকে মৃত তারা দেবী আগরওয়ালার আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়া বাবু দিলীপ কুমার আগরওয়ালার মায়ের মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতারা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
কমেন্ট বক্স