মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা যুবদল ও ছাত্রদলের প্রতিবাদ বিবৃতি

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০১৯ ইং
চুয়াডাঙ্গা জেলা যুবদল ও ছাত্রদলের প্রতিবাদ বিবৃতি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চুয়াডাঙ্গা জেলার সভাপতি শরিফ উর জামান সিজারকে জেলহাজতে প্রেরণের প্রতিবাদ জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা যুবদল। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুন উর রশিদ টনিক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দায়েরকৃত হয়রানিমূলক গায়েবি মামলায় জেলা যুবদলের সভাপতি শরিফ উর সিজার হাজিরা দিতে গেলে জেলা জজ তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। চুয়াডাঙ্গা জেলা যুবদল উক্ত হয়রানিমূলক ও গায়েবি মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছে। সেই সঙ্গে শরিফ উর জামান সিজারের বিরুদ্ধে দায়ের করা গায়েবি মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবিও জানাচ্ছে। এ দিকে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফুর উর জামান সিজারকে মিথ্যা মামলায় জেলহাজতে প্রেরণের প্রতিবাদ জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অবিলম্বে শরিফুর উর জামান সিজারের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। (প্রেস বিজ্ঞপ্তি)


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান