মেহেরপুরে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
- আপলোড তারিখঃ
২৯-০৭-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, ২য় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ১৫ মিনিটে। এ ছাড়াও সকাল ৭টায় সদর থানা জামে মসজিদে, ৮টায় কোর্ট জামে মসজিদে ও ৯টায় মহিলাদের একমাত্র জামাত অনুষ্ঠিত হবে। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. শামিম আরা নাজনীন, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অরণির সভাপতি নিশান সাবের প্রমুখ।
কমেন্ট বক্স