মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বুধবার মেহেরপুরে আসছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০১৯ ইং
বুধবার মেহেরপুরে আসছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
মেহেরপুর অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন তিন দিনের সরকারি সফরে মেহেরপুরে আসছেন আগামী বুধবার। প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। সফরকালে তাঁর বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলার উদ্বোধন ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। প্রতিমন্ত্রী বুধবার বিকেল সাড়ে চারটায় বিমানযোগে ঢাকা থেকে যশোরের উদ্দেশে রওনা হবেন। যশোর থেকে সড়ক পথে মেহেরপুরের উদ্দেশে রওনা হয়ে সাড়ে নয়টায় নিজ বাসভবনে পৌঁছাবেন। আগামী ১ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার কবি নজরুল শিক্ষা মঞ্জিলের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করবেন তিনি। তিনি সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন এবং বিকেল চারটায় পৌর কমিউনিটি সেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ২ আগস্ট শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে যশোর বিমান বন্দরের উদ্দেশে মেহেরপুর ত্যাগ করবেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান