মহেশপুরের যুবক সৌদি আরবে পাঁচ দিন ধরে নিখোঁজ!
- আপলোড তারিখঃ
২৯-০৭-২০১৯
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের নজরুল ইসলাম সৌদি আরবের রিয়াদ থেকে পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর স্বজনেরা তাঁর কোনো সন্ধান না পেয়ে ভেঙে পড়েছেন। নজরুল ইসলাম ফতেপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি ১৯ বছর ধরে সৌদি আরবে ব্যবসা করছেন। ভাই নাসির উদ্দিন কাজল জানান, ২৪ জুলাই সৌদি সময় রাত আটটার দিকে রিয়াদ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেননি। তাঁরা অনেক খোঁজখবর নিয়েও তাঁর কোনো সন্ধান পাচ্ছেন না। কাজল আরও জানান, রিয়াদে নিজ ওয়েল্ডিং ওয়ার্কশপে ব্যবসা করার পাশাপাশি নজরুল বিভিন্ন জায়গায় কাজ করতেন। বিষয়টি তাঁরা সৌদি আরবের বাংলাদেশি দূতাবাসকে জানাবেন বলে কাজল গণমাধ্যমকর্মীদের জানান। এ দিকে ছেলে বিদেশে নিখোঁজ হওয়ার খবরে নজরুলের বৃদ্ধ পিতা ও মা ভেঙে পড়েছেন। একমাত্র সন্তান ও স্ত্রী নজরুলের চিন্তায় খাওয়া-দাওয়া বন্ধ করে কান্নাকাটি করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘আমি নজরুলের পরিবারের পক্ষ থেকে তাঁর নিখোঁজ থাকার বিষয়টি শুনেছি।’
কমেন্ট বক্স