মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে মিলল বৃদ্ধের লাশ!

  • আপলোড তারিখঃ ২৮-০৭-২০১৯ ইং
আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে মিলল বৃদ্ধের লাশ!
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় নিখোঁজের দুই দিন পর ওয়াদুদ মিয়া (৫৮) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার মহেশপুর এলাকার মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। ওয়াদুদ মিয়া ওই উপজেলার দাসপাড়া গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে। পুলিশ জানায়, গতকাল সকালে মহেশপুর এলাকার মাথাভাঙ্গা নদীতে এক বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওয়াদুদ মিয়ার মরদেহ উদ্ধার করে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান জানান, ওয়াদুদ মিয়া মানসিক রোগে ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান