মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বাল্যবিবাহ বন্ধ, পিতার জরিমানা

  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০১৯ ইং
ঝিনাইদহে বাল্যবিবাহ বন্ধ, পিতার জরিমানা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বড় কামারকু-ু গ্রামে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ্জ জোহরা বিয়েবাড়িতে উপস্থিত হয়ে এ বাল্যবিবাহ বন্ধ করেন। এ সময় মেয়ের পিতা আলমগীর হোসেনকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ্জ জোহরা জানান, তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের নির্দেশে কালীচরণপুর ইউনিয়নের বড় কামারকু-ু গ্রামে যান। সেখানে একাদশ শ্রেণিতে পড়া একটি মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছিল। মেয়েটির জন্ম ২০০৩ সালে, এখনো তাঁর বিয়ের বয়স হয়নি। অথচ তাকে ঝিনাইদহ শহরের ৩ নম্বর পানির ট্যাংক পাড়ার এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে বিয়েবাড়িতে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর আওতায় মেয়েটির পিতা আলমগীর হোসেনকে জরিমানা করা হয়। এ সময় মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না, এ মর্মে মেয়েটির পিতাসহ দুজন অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান