মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের প্রেস বিজ্ঞপ্তি

  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০১৯ ইং
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের প্রেস বিজ্ঞপ্তি
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও যুগ্ম আহ্বায়ক মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ইদানিং অনেকে নিজেকে যুবলীগের ওয়ার্ড কমিটির সভাপতি/সাধারন সম্পাদক পদধারী উল্লেখ করে স্থানীয় পত্রিকায় খুব ছোট করে পদত্যাগের বিবৃতী প্রকাশ করছে। যেটা আসলে সঠিক নয়। কিছু ব্যক্তি নিজ স্বার্থ হাসিলের জন্য ও চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সুনাম ক্ষুন্ন করার ষড়যন্ত্র করে চলেছেন। তাদের উদ্দেশ্য করে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের পক্ষ থেকে বলতে চাই, আপনাদের যদি যুবলীগের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির কোনো বৈধ কাগজ থেকে থাকে, তাহলে অতিসত্তর জেলা যুবলীগের আহ্বায়ক বা যুগ্ম-আহ্বায়কসহ দায়িত্বপ্রাপ্ত নেতাদের দেখান এবং যদি আপনারা পদপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে আপনার পদত্যাগপত্র জেলা যুবলীগের নেতৃবৃন্দের কাছে অথবা জেলা যুবলীগের দপ্তরে এসে জমা দিবেন। আর জেলা যুবলীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা না করে, যুবলীগের নাম ভাঙিয়ে পত্রিকায় কোনো প্রকার বিজ্ঞপ্তি প্রকাশ করবেন না। অন্যথায়, সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কোনো কার্যক্রমে অংশ নিলে তাঁর বিরুদ্ধে যুবলীগের গঠনতন্ত্র মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ইদানিং আরও লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগকে হেয় প্রতিপন্ন করার জন্য ও একশ্রেণির অসাধু ব্যক্তিরা তাদের স্বার্থ হাসিলের জন্য দলের মধ্যে নানা বিভেদ সৃষ্টি করার পায়তারা করছে। জেলা যুবলীগের পক্ষ থেকে স্পষ্টভাবে এইসব ষড়যন্ত্রকারিদের বলতে চাই, পত্রিকায় আপনাদের মনগড়া বিজ্ঞপ্তি এবং দলের মধ্যে নানা বিভেদ সৃষ্টি থেকে বিরত থাকুন। নইলে যুবলীগের নেতা-কর্মীরা রাজপথে নেমে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে। (প্রেস বিজ্ঞপ্তি)


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান