মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুষ্টিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

  • আপলোড তারিখঃ ২৬-০৭-২০১৯ ইং
কুষ্টিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত
গাংনী অফিস: কুষ্টিয়ার দৌলতপুরে অটোরিকশা ছিনতাইকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাতনামা (২৪) চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রকি (২৬) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার শ্যামপুর-মৌবাড়িয়া সড়কের একটি ভুট্টাখেতের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আটক হওয়া রকি মেহেরপুরের গাংনী থানার বাউট এলাকার কামাল হোসেনের ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাউট এলাকা থেকে একদল ছিনতাইকারী অটোরিকশা ভাড়া নেন। দৌলতপুর উপজেলার শ্যামপুর-মৌবাড়িয়া মাঠের মধ্যে ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় অটোরিকশাচালক বাধা দিলে ছিনতাইকারীরা তাঁকে কুপিয়ে হত্যা করেন। এ সময় স্থানীয় লোকজন রকি নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকা-ের সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান