চুয়াডাঙ্গা জেলা যুবদলের প্রতিবাদ বিবৃতি
- আপলোড তারিখঃ
২৫-০৭-২০১৯
ইং
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চুয়াডাঙ্গা জেলা শাখার সহসাধারণ সম্পাদক পিনু মুন্সিকে মিথ্যা মামলায় গ্রেপ্তারপূর্বক জেলহাজতে প্রেরণ এবং তাঁর পরিবার ও স্বজনদের হয়রানির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা যুবদল। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুন উর রশিদ টনিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২২ জুলাই রোববার দিবাগত রাত আড়াইটার দিকে হাজরাহাটি জোড়গাছা পাড়াস্থ পিনু মুন্সির নিজ বাসভবন থেকে ঘুমন্ত অবস্থায় পুলিশ পরিচয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁর স্বজনেরা খোঁজ নিতে গেলে পুলিশ গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করে। দুই দিন পর তাঁকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা যুবদল উক্ত হয়রানি ও মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছে। সে সঙ্গে পিনু মুন্সির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবিও জানানো হচ্ছে। (প্রেস বিজ্ঞপ্তি)
কমেন্ট বক্স